Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝালকাঠির বধ্যভূমিতে কেঁদেছিলেন বঙ্গবন্ধু, সেখানেই তাকে স্মরণ

Advertisement

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৬:৫১ পিএম

ঝালকাঠির বধ্যভূমিতে কেঁদেছিলেন বঙ্গবন্ধু, সেখানেই তাকে স্মরণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

Advertisement

ঝালকাঠিতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বধ্যভূমি দেখে কেঁদেছিলেন। জন্মশতবার্ষিকীতে সেখানেই তাকে স্মরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত শহরের পৌর খেয়াঘাট এলাকায় স্থাপিত বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মরণে নীরবতা পালন করে সর্বস্তরের মানুষ।

পরে বঙ্গবন্ধুর নানাস্মৃতি নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও মুক্তিযোদ্ধারা।

বক্তারা জানান, ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে স্টিমারযোগে সুন্দরবন যাওয়ার সময় যাত্রাবিরতিতে ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে নামেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর হাতে নিহত মানুষের কঙ্কাল দেখে কান্নায় ভেঙে পড়েন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সেই স্থানটিকে স্মরণীয় করে রেখেছেন জেলাবাসী।

Advertisement

ঝালকাঠি বঙ্গবন্ধু

Advertisement

আরও পড়ুন

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

চলন্ত ট্রেনের কোচ থেকে তার চুরি

পরিবারের তুচ্ছ-তাচ্ছিল্যে সীমান্তের পথে ৩ ছাত্রী, অতঃপর...

পরিবারের তুচ্ছ-তাচ্ছিল্যে সীমান্তের পথে ৩ ছাত্রী, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম