Logo
Logo
×

Advertisement

সারাদেশ

করোনাভাইরাস মোকাবেলায় ওরস ও বারুণী মেলায় স্নানযাত্রা বন্ধ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৫:৪৬ এএম

করোনাভাইরাস মোকাবেলায় ওরস ও বারুণী মেলায় স্নানযাত্রা বন্ধ

হযরত শাহ আরেফিনের (রহ.) আস্তানায় ওরস। ফাইল ফটো

Advertisement

করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে তিন দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক ও জাদুকাটা নদীর তীরবর্তী পণতীর্থে বারুণীমেলায় স্নানযাত্রা উৎসব বন্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের সাহিদাবাদে হযরত শাহ আরেফিনের (রহ.) আস্তানায় চলতি বছর ২১ হতে ২৩ মার্চ তিন দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক ও রাজারগাঁও শ্রী অদ্বৈত আচার্যের জন্মধাম জাদুকাঁটা নদীতে একই সময়ে গঙ্গাস্নানযাত্রা মহোৎসব এবং বারুণীমেলা হওয়ার কথা ছিল।

প্রাচীন রীতি অনুযায়ী,  প্রায় ৭০০ বছরের অধিক সময় ধরে তাহিরপুরে একই সময়ে তিন দিন ব্যাপী ওরস ও গঙ্গা স্নানযাত্রা মহোৎসব চলে আসছে। এতে  দেশ-বিদেশের ৪-৫ লাখ পর্যটকের সমাগম ঘটে।  তবে এই প্রথম বারের মতো করোনাভাইরাস ঝুঁকি এড়াতে উৎসব দুটি সর্বসম্মতিক্রমে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সোমবার এ সংক্রান্ত এক জরুরী সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসন।

জরুরী সভায় দেশে করোনাভাইরাস মোকাবেলায় চলতি বছর (২১-২৩ মার্চ) হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানায় বার্ষিক ওরস ও শ্রী অদ্বৈত আচার্যর জন্মধাম জাদুকাঁটা নদীর পণতীর্থে গঙ্গা স্নানযাত্রা মহোৎসক ও বারুণী মেলা বন্ধ, জেলাজুড়ে সব প্রকার ধর্মীয় গণজমায়েত বন্ধ, ওরস স্থল, অদ্বৈত আচার্যর জন্মধাম রাজারগাঁও, জাদুকাটা নদীর চর, গড়কাটি ইসকন মন্দির প্রাঙ্গণে গণজমায়েত বন্ধ, খাবারের রেষ্টুরেন্ট, খেলনা ও অন্যান্য সামগ্রীর দোকানপাঠ, গান বাজনার জন্য কাফেলাঘর ও যে কোন ধরণের অস্থায়ী স্থাপনা তৈরী বন্ধ রাখা, যানবাহন পার্কি’র নামে কোন ষ্ট্যান্ড তৈরি না করা, ওরস ও স্নানযাত্রা মহোৎসবে বিদেশি অতিথি আগমন নিরুৎসাহিতকরণ বিষয়ে দেশের সব জেলা প্রশাসককে পত্র প্রেরণসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, কয়েক লাখ দেশি-বিদেশি মানুষজনের গণজমায়েত রোধে ও  করোনাভাইরাস মোকাবেলায় দুই ধর্মের প্রতিনিধিরাই মুলত ওই দুটি উৎসব বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন। তাই বার্ষিক ওরস, পণতীর্থে বারুণীমেলা এবং গঙ্গা স্নানযাত্রা উৎসব হচ্ছে না।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের পরিচালনায় সভায় ২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা: মো. শামস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, বিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক লতিফুর রহমান রাজু, ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারন সম্পাদক বিমল বনিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ’র সাধারন সম্পাদক আ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, তাহিরপুর রাজারগাঁও অদ্বৈত আচার্যর জন্ম সংস্কার, সংরক্ষণ পণতীর্থে গঙ্গা স্নানযাত্রা মহোৎসব উদযাপন কমিটির সহ-সভাপতি
স্মৃতি রত্ন দাস, সাধারন সম্পাদক অদ্বৈত রায়, হযরত শাহ আরেফিন (রহ.) ’র আস্তাননায় ওরস উদযাপন কমিটির লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Advertisement

করোনাভাইরাস বন্ধ ওরস গঙ্গা স্নান

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব সম্পন্ন

মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব সম্পন্ন

বর্ষা এলেই শুরু হয় ভাঙন, ঢেউ গিলে খায় ফসলি জমি!

বর্ষা এলেই শুরু হয় ভাঙন, ঢেউ গিলে খায় ফসলি জমি!

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম