Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বর্ষা এলেই শুরু হয় ভাঙন, ঢেউ গিলে খায় ফসলি জমি!

Advertisement

Icon

আবু বাক্কার মাঝি, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

বর্ষা এলেই শুরু হয় ভাঙন, ঢেউ গিলে খায় ফসলি জমি!

লৌহজং বালিগাঁও-ডহরি-তালতলা খালে চলছে অবৈধ বাল্কহেড, ঝুঁকিতে মাদ্রাসা: ছবি যুগান্তর

Advertisement

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বালিগাঁও-ডহরি-তালতলা খালে বাল্কহেড গিলে খাচ্ছে ফসলি জমিসহ বসতভিটা। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দাপটের সঙ্গে চলছে বালুবাহী এসব বাল্কহেড।
আতঙ্কে দিন কাটাচ্ছে খালের দুই পারে থাকা মাদ্রাসা, কৃষিজমি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কয়েকশ পরিবার। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে লৌহজং উপজেলার খিদিপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুলকচি গ্রামের ধর্মীয় স্থাপনা ফুলকচি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। রোববার সরেজমিন দেখা যায়, খালে চলছে বালুবাহী বাল্কহেড। ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি, সড়ক ও ধর্মীয় স্থাপনা। 
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মে লৌহজং উপজেলা প্রশাসন ডহরি-তালতলা খালে বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। বর্তমানে দিন-রাত নির্বিঘ্নে চলছে শত শত বালুবাহী বাল্কহেড। একটি সংঘবদ্ধ চক্র চাঁদা নিয়ে এসব বাল্কহেড চলাচলের সুযোগ করে দিচ্ছে। যার ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে খালের দুই তীরে ভয়াবহ ভাঙন দেখা দেয়। এতে বাল্কহেডের সৃষ্ট ঢেউয়ে খালের দুই পারের শত শত বসতবাড়ি, কৃষিজমি, মাদ্রাসা, স্কুলসহ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক স্থাপনা ও কৃষিজমি ইতোমধ্যে খালেরগর্ভে বিলীন হয়ে গেছে।
তারা আরও জানান, ২০২৩ সালে এ খালে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে নারী ও শিশুসহ ১০ জন মারা যান। এর আগেও বাল্কহেড দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এক সময় নিয়মিত অভিযান চললেও বর্তমানে তা শিথিল হওয়ায় আবারও সক্রিয় হয়েছে বাল্কহেড চলাচল।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি চক্র বাল্কহেড চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে। বাল্কহেডের ঢেউয়ে গিলে খাচ্ছে ফসলি জমি, মাদ্রাসা ও বসতভিটা। নদীর তীর ঘেঁষে রয়েছে সড়ক। খাল তীর রক্ষায় প্রয়োজন জিওব্যাগ ও স্থায়ী বেড়িবাঁধ।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, প্রশাসনের উপস্থিতি টের পেলে অবৈধ বাল্কহেডগুলো সরে যায়। এগুলো বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামপুলিশ ও নৌ-পুলিশের সমন্বয়ে কমিটি করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব সম্পন্ন

মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব সম্পন্ন

বর্ষা এলেই শুরু হয় ভাঙন, ঢেউ গিলে খায় ফসলি জমি!

বর্ষা এলেই শুরু হয় ভাঙন, ঢেউ গিলে খায় ফসলি জমি!

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম