মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত
Advertisement
মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানের পেছনে কলাবোঝাই পিকআপভ্যানের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর ৬টায় উপজেলার সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপচালক রিয়াজ পিকআপভ্যান নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে পৌঁছলে সামনে থাকা একটি অজ্ঞাতপরিচয় কাভার্ডভ্যান হঠাৎ হার্ডব্রেক করে। এ সময় পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপচালক রিয়াজ গুরুতর আহত হন। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান জানান, ভোরে সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পিকআপ দুর্ঘটনার শিকার হয়। এতে চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
