Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে মেডিকেলের চিকিৎসক কোয়ারেন্টিনে

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১১:০৩ পিএম

গাজীপুরে মেডিকেলের চিকিৎসক কোয়ারেন্টিনে

Advertisement

গাজীপুরে এক চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ দেখা দেয়ায় তাকে কোয়ারেন্টিনে রাখা হয়।

ওই চিকিৎসক গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে কর্মরত ছিলেন।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, ওই চিকিৎসক কয়েকদিন আগে দুবাই ফেরত এক প্রবাসীর চিকিৎসা দেন। এরপর থেকে তিনি জ্বর, কাশি ও গলা ব্যথায় আক্রান্ত হন।

তিনি জানান, শনিবার সকালে হাসপাতালে ডিউটিতে আসার পর তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি দেখা দিতে থাকে। পরে ওই চিকিৎসক করোনায় আক্রান্ত মনে করে নিজেই কোয়ারেন্টিনে যাওয়ার কথা বলেন। পরে তাকে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়। দুপুরের পর তাকে বাসায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

তার শরীরে করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ডা. মো. খলিলুর রহমান জানান।

Advertisement

গাজীপুর করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক

মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক

প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন

প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম