Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোম্পানীগঞ্জে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৬:৫৪ পিএম

কোম্পানীগঞ্জে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ত্রাণ বিতরণ করছেন। ছবি: সংগৃহীত

Advertisement

করোনা পরিস্থিতিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘরবন্দি অসহায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করছে এনজিও সংস্থা বসতি।

উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে সংস্থটির চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এ ত্রাণ বিতরণ করেন।

বুধবার উপজেলার চরহাজারী ও চরকাঁকড়া ইউনিয়নে ৬শ' পরিবারেরম মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি মঙ্গলবার সকালে সিরাজপুর ইউনিয়নে ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এনজিও ‘বসতির’ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, সমগ্র উপজেলার সব ইউনিয়ন এবং পৌরসভায় করোনা প্রভাবে কাজ হারানো খেটে-খাওয়া ও অসহায় পরিবারগুলোর মাঝে আমার এজনিও “বসতির” পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমি এ উপজেলার চেয়ারম্যান ছিলাম। সুখে-দুখে এ মানুষগুলো আমার পাশে ছিল। আমিও তাদের পাশে ছিলাম। তাছাড়া আমি যেহেতু রাজনীতি করি সেহেতু আমার প্রতি দরিদ্র মানুষের দাবি থাকতেই পারে। সেই মানবিক বিবেচনা থেকে প্রাথমিকভাবে আমি উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩ হাজার পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করব। দেশের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীকালে এ পরিধি আরও বৃদ্ধি করা হবে। এটি আমার দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।

 

Advertisement

করোনা

Advertisement

আরও পড়ুন

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম