Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জয়পুরহাটে ফাঁকা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১০:৪০ এএম

Advertisement

জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় ফাঁকা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। 

বুধবার রাতে উপজেলার ধরঞ্জি-কড়িয়া সড়কের পাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জু আরা বেগম (৫১) পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের ছামিদুল হোসেনের স্ত্রী। 

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, রাতে এক প্রতিবেশীর বাড়ি থেকে মঞ্জু আরা বেগম উপজেলার পাড়ইল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। 

ধরঞ্জি-কড়িয়া সড়ক পার হওয়ার সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মঞ্জু আরা গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন তিনি মারা যান।

Advertisement

পাঁচবিবি দুর্ঘটনা নিহত

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম