Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৮:০৭ পিএম

নাটোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

Advertisement

নাটোরে সড়ক দুর্ঘটনায় মো. ওয়াসিম আলী (২২) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শুক্রবার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ওয়াসিম আলী (২২) মাগুরা জেলার আব্দুস সামাদের ছেলে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ট্রাকের সঙ্গে বিপরীতগামী অপর একটি মাটি বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মো. ওয়াসিম আলী নিহত হন। 

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নাটোর দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

১০ মাসে ১১০ হত্যাকাণ্ড খুনের জনপদ কুমিল্লা

খুনের জনপদ কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম