Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারি নির্দেশ অমান্য, কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমিকে জরিমানা

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৯:১৩ পিএম

সরকারি নির্দেশ অমান্য, কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমিকে জরিমানা

Advertisement

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে স্কুল পরিচালনার দায়ে কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জরুন এলাকায় কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমি স্কুলের বাইরে তালা ঝুলিয়ে লুকিয়ে ভিতরে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়া হচ্ছে। পরে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্কুল কর্তৃপক্ষ সরকারি নির্দেশ অমান্য ও তাদের অপরাধ স্বীকার করে। পরে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ওই স্কুল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার জানান, সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছে স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমি কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
 

Advertisement

জরিমানা

Advertisement

আরও পড়ুন

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম