Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

ছবি: সংগৃহীত

Advertisement

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, সংঘর্ষ এবং গোলাগুলি ঘটনার খবরও পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলাকালে এই পরিস্থিতির সৃষ্টি বলে জানান পুলিশ ও স্থানীয়রা।

জানা যায়, অবরোধের জেরে সাজেক ভ্যালিতে প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েন, যাদের পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়। 

বৃহস্পতিবার সকাল থেকে অবরোধকারীরা বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর পাহারায় আটকা পড়া পর্যটকদের সাজেক পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি উদ্দেশে নিয়ে যাওয়ার পথে বাঘাইহাটের উজোবাজারে তাদের আটকে দেন অবরোধকারীরা।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেন এবং অবরোধের কারণে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সকাল সাড়ে ৮টার দিকে যৌথবাহিনীর (সেনাবাহিনী ও পুলিশ) পাহারায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়। অন্যদিকে সাজেকের বিভিন্ন দুর্গম এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়।

উল্লেখ্য, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ ৩ দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। এর আগে গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে অবরোধ করা হলেও প্রশাসনের আশ্বাসে এবং দুর্গাপূজা উপলক্ষে তা সাময়িক স্থগিত রাখা হয়েছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার থেকে তারা পুনরায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করে।

সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশনা: উদ্ভূত পরিস্থিতির কারণে রাঙামাটি জেলা প্রশাসন এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে, যা বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে বলবৎ হয়েছে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকালের মধ্যে সাজেক ছাড়ার নির্দেশনাসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে। 

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকদের গাড়িবহর বাঘাইহাট উজোবাজারে অবরোধকারীরা আটকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেন অবরোধকারীরা। এতে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। পরে পর্যটকদের নিরাপদে সরিয়ে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

প্রশাসনের ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন চান পোশাকশ্রমিকরা, উত্তরায় সড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন চান পোশাকশ্রমিকরা, উত্তরায় সড়ক অবরোধ

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম