Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গোয়ালঘরে ২৪টি গোখরো সাপ!

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১০:১৩ পিএম

গোয়ালঘরে ২৪টি গোখরো সাপ!

Advertisement

রাজশাহীর বাঘায় ২৪টি বিষধর (গোখরো) সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হামিদকুড়া গ্রামের খবির উদ্দিনের বাড়ির গোয়ালঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, খবির উদ্দিন বৃহস্পতিবার সকালে গোয়ালঘরে গরুকে খাদ্য দিতে যায়। এ সময় একটি সাপের খোলস দেখতে পায়। তারপর গোয়ালঘরের এক কোনায় ইঁদুরের গর্তে দেখে তার সন্দেহ হয়। পরে ছেলে একরাম আলীকে সঙ্গে নিয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। এক পর্যায়ে এক এক করে ওই গর্ত থেকে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৪টি বিষধর (গোখরো) সাপ উদ্ধার করে।

হামিদকুড়া গ্রামের সমাজ প্রধান আলাউদ্দিন ও কাঞ্চন জানান, এই সাপ দেখার জন্য এলাকার মানুষ তার বাড়িতে ভিড় করতে থাকে। পরে সাপগুলো মেরে বাড়ির পাশে এক ঝোপের মধ্যে গর্ত করে পুতে রাখা হয়েছে।

আলাউদ্দিন বলেন, খবির উদ্দিনের বাড়ির পাশে আমার বাড়ি। তার বাড়িতে এতোগুলো সাপ উদ্ধার করা ও মা সাপটি না পাওয়ায় আমরা খুব আতংকের মধ্যে আছি।

এ বিষয়ে বাড়ির মালিক খবির উদ্দিন বলেন, উদ্ধার করা সাপগুলোর মধ্যে সবগুলো বাচ্চা। মা সাপটি উদ্ধার করতে না পেরে আতংকের মধ্যে রয়েছি। উদ্ধার করা সাপগুলো প্রায় দুই ফুট থেকে আড়াই ফুট লম্বা।

আড়ানী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল আওয়াল বলেন, খবির উদ্দিনের বাড়িতে ২৪টি বিষধর (গোখরো) সাপ পাওয়া গেছে শুনেছি।

Advertisement

রাজশাহী সাপ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম