Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদারীপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশের দাবি ডাকাত

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৩:২৯ পিএম

মাদারীপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশের দাবি ডাকাত

ফাইল ছবি

Advertisement

মাদারীপুরের রাজৈর উপজেলায় উজ্জ্বল শেখ (৪৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নিহত উজ্জ্বল ডাকাত দলের সদস্য। তার নামে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে। উজ্জ্বল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়নের মহিষতলী গ্রামের আমির শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকার একটি পুকুরপাড়ে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত উজ্জ্বলের নামে রাজৈর, মুকসুদপুর, লোহাগড়া থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে।

মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার সময় অন্তঃকোন্দলের জেরে গোলাগুলিতে উজ্জ্বল নিহত হতে পারে। আমরা উজ্জ্বল নিহতের ঘটনা তদন্ত শুরু করে দিয়েছি।

Advertisement

মাদারীপুর রাজৈর যুবক গুলিবিদ্ধ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম