Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ১২:২০ এএম

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

Advertisement

টানা বৃষ্টি আর উজানের ঢল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কমেছে সিলেটের সব নদ-নদীর পানি। সোমবার সকাল ৯ টায় সিলেটের সুরমা নদীর পানি সব পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

একই অবস্থা গোয়াইনঘাটের সারি ও কানাইঘাটের লোভাছড়া নদীরও। এ দুই নদীর পানিও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকাল ৯ টায় কুশিয়ারা নদীর পানি এ পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটের কানাইঘাটে ১৯ মিলিমিটার, সিলেটে ৩১ এবং শেওলায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে নদ-নদীর পানি কমার সঙ্গে সঙ্গে সিলেটের নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এতে বন্যা কবলিত এলাকাগুলো আবারও স্বাভাবিক হচ্ছে।

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান সরকার যুগান্তরকে বলেন, বৃষ্টি কম হওয়া এবং উজানেও বৃষ্টিপাত না থাকায় সিলেটের সব নদ-নদীর পানি কমছে। যদি বৃষ্টি না বাড়ে তাহলে আগামী এক-দুদিনে মধ্যে পানি আরও কমবে।

Advertisement

সিলেট বন্যা

Advertisement

আরও পড়ুন

খুলনা সিটি নির্বাচন মঞ্জু-মনা দ্বন্দ্বে দ্বিধাবিভক্ত বিএনপি, সুযোগ নিচ্ছে জামায়াত

মঞ্জু-মনা দ্বন্দ্বে দ্বিধাবিভক্ত বিএনপি, সুযোগ নিচ্ছে জামায়াত

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম