Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুড়িগ্রামে বন্যায় নতুন করে শতাধিক গ্রাম প্লাবিত

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৮:৩২ পিএম

কুড়িগ্রামে বন্যায় নতুন করে শতাধিক গ্রাম প্লাবিত

Advertisement

উজানের ঢল আর ভারি বর্ষণের কারণে কুড়িগ্রামে নদ-নদীর পানি আবারও বাড়ছে। পানি বেড়ে ধরলার পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে প্লাবিত হয়েছে নতুন করে শতাধিক গ্রাম। এতে দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে বানভাসি মানুষের।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ধরলায় ৩৩, তিস্তায় ৩৫ ও ব্রহ্মপুত্রে ১১ সেন্টিমিটার পানি বেড়েছে। দ্রুত পানি বাড়ায় এই তিন নদ-নদীর অববাহিকার শতাধিক চর-গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

তিনি জানান, সদর উপজেলার সারডোবে পরিত্যক্ত বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্রবল স্রোতে ৪০টি পরিবারের ভিটেমাটি নিশ্চিহ্ন হয়ে গেছে। রাস্তার উপর আশ্রয় নিয়েছে গৃহহীন মানুষ। তিস্তার ভাঙনে ঝুঁকিতে পড়েছে গাবুরহেলান স্পারটি।
 
Advertisement

কুড়িগ্রাম বন্যা

Advertisement

আরও পড়ুন

ঢিল ছোড়া, কামড় দেওয়া নিয়ে ক্ষোভ—প্রাণ হারাল শিশু হালিমা

ঢিল ছোড়া, কামড় দেওয়া নিয়ে ক্ষোভ—প্রাণ হারাল শিশু হালিমা

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

কেন ভুল সময়ে বাসে উঠেছিলেন তাজমীন

কেন ভুল সময়ে বাসে উঠেছিলেন তাজমীন

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম