Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবনায় মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৯:৫৩ পিএম

পাবনায় মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

Advertisement

পাবনায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে রিপন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন জেলার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনাগামী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে একটি সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠতে গিয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী রিপন নিহত হন। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Advertisement

পাবনা দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ

জামায়াত কর্মীকে প্রধান করে এনসিপির কমিটি গঠন

জামায়াত কর্মীকে প্রধান করে এনসিপির কমিটি গঠন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম