Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

Advertisement

Icon

বরিশাল ব্যুরো ও হিজলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৯:৩২ পিএম

হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

বরিশাল

Advertisement

হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন এমপি পংকজ নাথ। ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত  দেশব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২৬ জুলাই উপজেলা পরিষদ পুকুরে মাছের পেনা অবমুক্তকরণের মধ্যদিয়ে এমপি পংকজ নাথ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা অনিলচন্দ্র দাস।

পোনা অবমুক্ত শেষে এমপি পংকজ নাথ উপজেলা পরিষদ হলরুমে অলোচনা সভায় যোগদেন। অনুষ্ঠান শেষে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা এবং মৎস্য উপকরণ বিতরণ করেন।

বিকালে এমপি হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ২২ কিলোমিটার পল্লী বিদুৎ লাইনের ৩শ' পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহের লাইন চালু করেন। মুজিব বর্ষ উপলক্ষে মেমানিয়ায় গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক পণ্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

Advertisement

বরিশাল হিজলা

Advertisement

আরও পড়ুন

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম