হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
Advertisement
বরিশাল ব্যুরো ও হিজলা প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৯:৩২ পিএম
বরিশাল
|
ফলো করুন |
|
|---|---|
হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন এমপি পংকজ নাথ। ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২৬ জুলাই উপজেলা পরিষদ পুকুরে মাছের পেনা অবমুক্তকরণের মধ্যদিয়ে এমপি পংকজ নাথ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা অনিলচন্দ্র দাস।
পোনা অবমুক্ত শেষে এমপি পংকজ নাথ উপজেলা পরিষদ হলরুমে অলোচনা সভায় যোগদেন। অনুষ্ঠান শেষে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা এবং মৎস্য উপকরণ বিতরণ করেন।
বিকালে এমপি হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ২২ কিলোমিটার পল্লী বিদুৎ লাইনের ৩শ' পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহের লাইন চালু করেন। মুজিব বর্ষ উপলক্ষে মেমানিয়ায় গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক পণ্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
