Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেতন-বোনাস দাবিতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ অগ্নিসংযোগ

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৮:২৫ পিএম

বেতন-বোনাস দাবিতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ অগ্নিসংযোগ

Advertisement

কুমিল্লার চান্দিনায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পাটকল শ্রমিকরা। প্রায় দেড় ঘণ্টা অবরোধে মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগসহ বিক্ষোভ করে দুইটি পাটকলের সহস্রাধিক শ্রমিক।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কেরনখাল এলাকায় মহাসড়ক সংলগ্ন আশা ও ঊষা জুট মিলের শ্রমিকরা অবরোধ করেন। টানা দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

চান্দিনা ও দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মিলে প্রশাসনিক কর্মকর্তা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে মিল কর্তৃপক্ষ বেতন ও ঈদ বোনাসের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। 

আন্দোলনে থাকা একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, জুট মিলে যারা শ্রমিক তারা দিন আনে দিন খায়। ঈদের আর মাত্র ৩ দিন বাকি। আমাদের দুই সপ্তাহের বেতন এবং ঈদ বোনাস কিছুই পরিশোধ করছে না। 

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাঁড়িখোলা এলাকায় ঊষা জুট মিল ও নূরীতলা এলাকার আশা জুট মিল। মহাসড়কের উত্তরপাশটি দেবীদ্বার উপজেলার সীমানা হওয়ায় মিল দুইটি মূলত দেবীদ্বার থানা এলাকায় অবস্থিত।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার খবর শুনে প্রথমে আমরা ঘটনাস্থলে যাই এবং উত্তেজিত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করি। পরে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী দুই দিনের মধ্যে সব শ্রমিকের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়ার পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

Advertisement

কুমিল্লা শ্রমিক

Advertisement

আরও পড়ুন

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও শিশুসন্তানের

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও শিশুসন্তানের

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম