Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৮:৩১ পিএম

পুকুরে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

ছবিটি প্রতীকী

Advertisement

খাগড়াছড়ির মাটিরাঙায় শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সানজিদা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে মাটিরাঙার খেদাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার খেদাছড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আবুল হাসেমের মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, বড় ভাইয়ের সঙ্গে প্রতিবেশীর পুকুরে গোসল করতে যায় সানজিদা আক্তার। এসময় পুকুর থেকে শাপলা ফুল তুলে আনতে গিয়ে পানিতে ডুবে মারা যায় শিশু সানজিদা আক্তার। এসময় তার ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সানজিদা আক্তারকে পুকুর থেকে তুলে এনে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এদিকে সানজিদা আক্তারের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারীতে সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম। এমন মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন তিনি।

Advertisement

শাপলা শাপলা ফুল মৃত্যু পুকুরে ডুবে মৃত্যু

Advertisement

আরও পড়ুন

উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ

শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু  জব্দ

মেঘনায় অভিযানে ১০ জেলে আটক, মা ইলিশ গেল মাদ্রাসা-এতিমখানায়

মেঘনায় অভিযানে ১০ জেলে আটক, মা ইলিশ গেল মাদ্রাসা-এতিমখানায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম