Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুরির অপবাদে গণপিটুনিতে নৈশপ্রহরী নিহত

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ১২:২৯ পিএম

চুরির অপবাদে গণপিটুনিতে নৈশপ্রহরী নিহত

ফাইল ছবি

Advertisement

রংপুরের মিঠাপুকুর উপজেলায় চুরির অপবাদে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন এক নৈশপ্রহরী।

এ ঘটনার প্রতিবাদে শনিবার রাতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।  এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

নিহত নৈশপ্রহরী তছলিম মিয়া (৫৫) দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, উপজেলার শঠিবাড়ি বন্দরের ব্যবসায়ী জামিরুল ইসলামের মুদির দোকানে শনিবার ভোরে চুরির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা চোর রমজান আলীকে ধরে ফেলেন।

তাকে জিজ্ঞাসাবাদে করলে, তিনি নৈশপ্রহরী তছলিম মিয়ার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। এ সময় ক্ষুব্ধ জনতা নৈশপ্রহরী তছলিম মিয়াকে গণপিটুনি দেন। এতে তার অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তছলিম মিয়া মারা যান।

এ ঘটনায় রমজান আলীকে আটক করেছে পুলিশ।

এদিকে নৈশপ্রহরী তছলিম মিয়া নিহতের প্রতিবাদে সঠিক বাজাইবাজারে রাত ৯টার দিকে সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। পরে পুলিশ এসে জড়িতদের গ্রেফতার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

Advertisement

রংপুর মিঠাপুকুর প্রহরী চুরি নিহত

Advertisement

আরও পড়ুন

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম