Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফুটবলার থেকে অফিস পিয়ন রুবেল পেলেন আর্থিক সহায়তা

Advertisement

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৫:৩০ পিএম

ফুটবলার থেকে অফিস পিয়ন রুবেল পেলেন আর্থিক সহায়তা

করোনা পরিস্থিতিতে বেকার হয়ে একটি বেসরকারি ড্রাইভিং কার প্রশিক্ষণ অফিসে পিয়নের চাকরি নেন রুবেল। যুগান্তর

Advertisement

বড় স্বপ্ন ছিল জাতীয় টিমে খেলার। সুযোগটাও বেশ নাগালে নিয়ে আসেন রুবেল। হয়ে উঠেছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের অধিনায়ক। কিন্তু করোনা পরিস্থিতিতে বেকার হয়ে একটি বেসরকারি ড্রাইভিং কার প্রশিক্ষণ অফিসে পিয়নের চাকরি নেন তিনি। রোববার ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান।

এ সময় তিনি বলেন, আগামী দিনে পথ চলতে কষ্ট লাঘবে বলে গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে রুবেলকে সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। যাতে তার খেলোয়াড় জীবন নষ্ট না হয়। একজন উদীয়মান খেলোয়াড়ের স্বপ্ন তো আর নষ্ট হতে পারে না। তাই আমাদের প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি খেলারও সুযোগ দেয়া হয়েছে।

সে এখন থেকে খেলবে, পাশাপাশি সংসারের জন্য একটি মানসম্মত চাকরিও করবে। নিশ্চয়ই এ সুযোগ কাজে লাগিয়ে রুবেল একদিন জাতীয় টিমে খেলবে।

এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, জোসনারা অটো রাইস মিলের পরিচালক আলহাজ মাসুদ করিম, গ্রামীণ ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর রাকিব উদ্দিন, আছাদুজ্জামান ছানা, আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ফুটবলার শাহনেওয়াজ দুলাল প্রমুখ।

Advertisement

ক্রিকেট করোনা

Advertisement

আরও পড়ুন

কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ

মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম