চাটমোহরে বিলের পানি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
Advertisement
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৫:২৩ পিএম
পাবনা
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার চাটমোহরে বিলের পানি থেকে সিদ্দিক সরকার (৫৫) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার খলিশাগাড়ি বিলের পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করেন। তিনি বিলচলন ইউনিয়নের কুমারগাড়া সরদারপাড়া গ্রামের মৃত কোবাদ সরকারের ছেলে।
স্বজনরা জানান, বন্যার পানি প্রবেশ করায় সিদ্দিক সরকারের জমিতে কচুরিপানার স্তুপ জমে যায়। রোববার সকালে তিনি জমে থাকা কচুরিপানা পরিস্কার করতে যান। বেলা গড়িয়ে সন্ধ্যা নামলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে ভাসমান অবস্থায় সিদ্দিক সরকারের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের ধারণা।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, রাতে খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি কিছুটা অসুস্থ ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। লাশের সুরতহালে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
