Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাতির লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দাদা

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৬:৩০ পিএম

নাতির লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দাদা

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের খাগালিয়া গ্রামে বায়েজিদ (৯) নামে এক শিশুর লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার দাদা কফিল উদ্দিন (৭০)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার বিকালে শিশু বায়েজিদ নিখোঁজ হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। সোমবার দুপুরে খাগালিয়া গ্রামের বৌ-বাজার এলাকায় বেমালিয়া নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে শিশু বায়েজিদের দাদা লাশটি উদ্ধার করতে গিয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুবেল মিয়া জানান, নিখোঁজের একদিন পর পানি থেকে বায়েজিদের লাশ উদ্ধার করা হয়। আর এ লাশ দেখে তার দাদা ও ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কফিল উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত)কবির হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। বায়েজিদ নামে এক শিশু রোববার থেকে নিখোঁজ ছিল। সোমবার তার লাশ দেখে দাদা কফিল উদ্দিনও মারা যান। এই ঘটনায় পুলিশের প্রাথমিক প্রতিবেদন থেকে তা জানানো হয়েছে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া

Advertisement

আরও পড়ুন

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম