Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্যায় ত্রাণ নিয়ে ছুটছে ওরা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৩:২০ পিএম

বন্যায় ত্রাণ নিয়ে ছুটছে ওরা

Advertisement

বন্যায় ডুবে গেছে দেশের বহু এলাকা। আক্রান্ত অসংখ্য মানুষ। এই বন্যা দুর্গতদের জন্য প্রায় ২৫ লাখ টাকা মূল্যের শুকনো খাবার, কাপড়, জরুরি ওষুধ, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট নিয়ে দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে ছুটছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন এবং মেইড ইন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা। গায়ক ইমরান আছেন এই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে। 

এই তিনটি ফাউন্ডেশনকে মূলত এক জায়গায় দাঁড় করিয়েছেন কানেক্ট দ্যা ডটসের প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন। নর্থ আমেরিকা ভিত্তিক বাংলাদেশিদের চ্যারিটি সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী চন্দ্রনাথ মূলত এই ত্রাণ কার্য পরিচালনা করছেন। তিনি বলেন, ভালো কাজে আমরা তিনটি সংগঠন এক কাতারে দাঁড়িয়েছি মূলত বন্যার্তদের মুখে হাসি ফোটানোর জন্য। 

সোমবার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার পানিবদ্ধ গিলাবাড়ী গ্রামে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন মেইড ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা গায়ক ইমরান হোসেন এবং তাদের স্বেচ্ছাসেবক দল। 

ইমরান জানান, সখিপুর থেকে ১০ কিলোমিটার সড়ক পথ অটোযোগে পাড়ি দিয়ে সেখান থেকে নদী পথে প্রায় দুইঘন্টা ইঞ্জিন চালিত নৌকায় অতিক্রম করে আমরা পৌছে যাই গ্রামটিতে। সেখান থেকে আবার ছোট নৌকা যোগে ঢুকি বাড়িবাড়ি। দিনশেষে যতকষ্টই হোক তবুও আমরা আনন্দে ছিলাম। কারণ কষ্টে থাকা মানুষদের মুখের হাসি দেখার চেয়ে আনন্দদায়ী কোনো দৃশ্য আর হতে পারে না।

Advertisement

ত্রাণ

Advertisement

আরও পড়ুন

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২ এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম