Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিনহা হত্যার ৭ আসামিকে রিমান্ডে নিতে গিয়ে ফিরে এলো র‌্যাব

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৮:৪২ পিএম

সিনহা হত্যার ৭ আসামিকে রিমান্ডে নিতে গিয়ে ফিরে এলো র‌্যাব

Advertisement

কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় জেলা কারাগারে থাকা ১০ আসামির মধ্যে ৭ আসামিকে রিমান্ডে নিতে গিয়ে কারাফটকে দীর্ঘ সময় পার করে ফিরে গেছে র‌্যাব। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি গাড়িবহর নিয়ে জেলা কারাগারে যান মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রায় ২ ঘণ্টা পর আসামি না নিয়েই কারাগার থেকে চলে যায় র্যাটবের গাড়িবহরটি। 

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন। 

তিনি বলেন, র‌্যাবের একটি গাড়ি নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রায় ২ ঘণ্টা তারা কারাগারে ছিলেন। রিমান্ড মঞ্জুর হওয়া ১০ আসামির মধ্যে ৭ জনকে র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা ছিল। একপর্যায়ে তাদের না নিয়ে ফিরে যান মামলার তদন্তকারী কর্মকর্তা। 

যাদের রিমান্ডে নেয়ার কথা ছিল তারা হলেন- বরখাস্তকৃত পুলিশ সদস্য এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন এবং  পুলিশের দায়েরকৃত মামলার ৩ সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

এর আগে বুধবার এই সাত আসামিকে নেয়া হয়েছিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সিনহা হত্যা মামলার তদন্তকারী সংস্থা র‌্যাবের কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালতের বিচারক তামান্না ফারাহ শুনানি শেষে প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

Advertisement

কক্সবাজার মেজর সিনহা

Advertisement

আরও পড়ুন

নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস, খালে গাইডওয়াল

নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস, খালে গাইডওয়াল

কুয়াকাটার তিন শতাধিক হোটেলে অগ্নিনিরাপত্তার বেহাল দশা, ছাড়পত্র আছে একটির!

কুয়াকাটার তিন শতাধিক হোটেলে অগ্নিনিরাপত্তার বেহাল দশা, ছাড়পত্র আছে একটির!

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

বগুড়ায় ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ

বগুড়ায় ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম