Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশালে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু অডিটোরিয়াম

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১১:২২ পিএম

বরিশালে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু অডিটোরিয়াম

Advertisement

অনেক আলোচনা-সমালোচনার টানা ৫ বছর পর বরিশালে চালু হতে যাচ্ছে বঙ্গবন্ধু অডিটোরিয়াম। বর্তমানে যেভাবে রয়েছে সেভাবেই চালু হতে যাচ্ছে এ অডিটোরিয়ামটি।

শুক্রবার বিকালে বরিশালের ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ কথা বলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ওই সভা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাদিক আবদুল্লাহ এ সময় বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যে পর্যন্ত বঙ্গবন্ধু অডিটোরিয়ামের কাজ করেছে সেই অবস্থাতেই ৩১ আগস্ট তা চালু করা হবে। এ সময় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই এ আয়োজন করা হবে।

মেয়র বলেন, প্রথমত বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিগত মেয়রের গড়িমসি রয়েছে। তাছাড়া জায়গা নির্ধারণও সঠিক হয়নি। মোহামেডান ক্লাবের পিছনে করা হয়েছে বঙ্গবন্ধু অডিটোরিয়ামটি। যে ক্লাবে জুয়া থেকে শুরু করে কি-না চলে। তবুও আমরা মুজিববর্ষ উপলক্ষে বহুলপ্রত্যাশিত অডিটোরিয়ামটি চালু করতে যাচ্ছি। ৫ তলাবিশিষ্ট এই অডিটোরিয়ামটি আপাতত এক থেকে তৃতীয়তলা পর্যন্ত চালু করা হবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান করা যাবে।
 
সাদিক আবদুল্লাহ আরও বলেন, দুই বছর সরকারি কোনো অনুদান ছাড়াই সিটি কর্পোরেশনকে চালাতে হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের কোনো বেতন বকেয়া নেই। আশা করছি সামনের তিন বছর বরিশালের মানুষ যে কারণে আমাকে নির্বাচিত করেছেন তা পূরণ করতে সক্ষম হব।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বরিশাল শহীদ মিনারের পাশেই বঙ্গবন্ধু অডিটোরিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ১৩ জানুয়ারি। ১৭ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ১২ জানুয়ারি নির্মাণ কাজ শেষ করার কথা ছিল বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি)।

এদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সভায় নগরীর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিবদমান সমস্যার সমাধান করা হয়। এছাড়া নানা দিকনির্দেশনা দেয় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। অন্যায় করে দলের বদনাম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন মহানগর আওয়ামী লীগের ওই দুই কর্ণধার।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

সড়কে থামছে না রক্তপাত, সিলেটে ৯ মাসে ২৮৮ প্রাণহানি

সড়কে থামছে না রক্তপাত, সিলেটে ৯ মাসে ২৮৮ প্রাণহানি

মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

১২ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা দাফন

১২ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা দাফন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম