Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই: র‌্যাব ডিজি

Advertisement

Icon

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৮:৪৪ পিএম

দুই বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই: র‌্যাব ডিজি

মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

Advertisement

সিনহা হত্যাকাণ্ড নিয়ে দুই বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পেশাদারিত্বের সঙ্গে মেধা ও যোগ্যতা দিয়ে মেজর সিনহা হত্যার তদন্ত কাজ করছে র‌্যাব। তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু বলছি না। আমরা এ ঘটনায় বিভিন্ন তথ্য পাচ্ছি; এসব একটার সঙ্গে আরেকটা মেলাচ্ছি। তদন্ত চলছে, তদন্তের মাধ্যমে অচিরেই ফলাফল জানা যাবে।

সোমবার বিকালে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিকাল সাড়ে ৪টার দিকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর পুলিশ চেকপোস্ট পরিদর্শনে আসেন। এ সময় তিনি ৩১ জুলাই রাতে সংঘটিত ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

তদন্তের অগ্রগতি সম্পর্কে র‌্যাব ডিজি বলেন, তদন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে। সিনহা হত্যাকাণ্ড নিয়ে দুই বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। পারস্পরিক সমন্বয় রয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, শুধুমাত্র মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কক্সবাজারে আসেন। কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি বিকাল ৪টার দিকে ঘটনাস্থল বাহারছড়ার শামলাপুরে যান। ৫টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফিরে যান র্যা ব মহাপরিচালক।

মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনাস্থল পরিদর্শনের সময় র‌্যাব মহাপরিচালকের সঙ্গে ছিলেন পরিচালক (মিডিয়া) লে. কর্নেল আশিক বিল্লাহসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

কক্সবাজার র‌্যাব পুলিশ

Advertisement

আরও পড়ুন

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম