Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘেরে চিংড়ি ধরা নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আ’লীগ নেতা আটক

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ১১:১৯ এএম

ঘেরে চিংড়ি ধরা নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আ’লীগ নেতা আটক

ফাইল ছবি

Advertisement

সাতক্ষীরার তালা উপজেলায় ঘেরে চিংড়ি ধরাকে কেন্দ্র করে ৬০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে তালা সদর ইউনিয়নের জিয়ালা নলতায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম লুৎফর নিকারী। তিনি একই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় পুলিশ তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমানকে আটক করেছে।

আটক ভাইস চেয়ারম্যানের মশিউর রহমানকে এ ঘটনায় গ্রেফতার দেখানোর দাবিতে তালা উপজেলা সদরে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেছে।  

একই দাবিতে তারা থানার সামনে তালা-পাইকগাছা সড়কে যানবাহন বন্ধ করে দিয়ে অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী তাদের নিজেদের ঘেরে মাছ ধরছিলেন। এ সময় পার্শ্ববর্তী মশিউর রহমানের ঘের থেকে তিনি মাছ চুরি করেছে বলে অভিযোগ উঠে।

মশিউর রহমানের ঘের কর্মচারী রনি ও কয়েকজন মিলে সেলিমকে বেধরক মারধর করে ভাইস চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। এ খবর পেয়ে সেলিমের বাবা লুৎফর নিকারী তার বাড়িতে যান।

ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, তালা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি তুহিন ও ঘের কর্মচারী রনিসহ কয়েকজন লুৎফর নিকারী ও তার ছেলে সেলিমকে লাঠি দিয়ে বেপরোয়া মারধর করতে থাকে।

এক পর্যায়ে লুৎফর নিকারীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়।  এর কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারালে দুজনকেই তালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক লুৎফর নিকারীকে মৃত ঘোষণ করেন।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর হচ্ছে বলে জানান ওসি।

Advertisement

খুলনা সাতক্ষীরা আটক খুন বৃদ্ধা

Advertisement

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম