Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামালপুরে একসঙ্গে ৪ শিশুর জন্ম

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৬:২৫ পিএম

জামালপুরে একসঙ্গে ৪ শিশুর জন্ম

Advertisement

জামালপুরে একসঙ্গে ৪ শিশুর জন্ম দিয়েছেন আনোয়ারা বেগম (৩০) নামে এক প্রসূতি। মঙ্গলবার সকালে জমালপুর জিয়া হেলথ কমপ্লেক্স হাসপাতালে এসব শিশু জন্ম নেয়। 

আনোয়ারা বেগম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের শিংদহ গ্রামের বেলাল মিয়ার স্ত্রী। নবজাতকের মধ্যে ২টি ছেলে ও ২টি কন্যাসন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের আরও ২টি কন্যাসন্তান রয়েছে। এবার তিনি গর্ভবতী হলে ডাক্তার তাকে জমজ সন্তান হবে বলে জানিয়েছিলেন। সোমবার রাত থেকে প্রসব ব্যথা শুরু হলে মঙ্গলবার সকালে তাকে জামালপুর শহরের জিয়া হেলথ কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। পরে প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করার পর আর কোনো সন্তান না হলে ডাক্তারের পরামর্শে সিজার করলে বাকি সন্তানদের জন্ম হয়।

এ বিষয়ে গাইনি সার্জন ডা. সাজদা-ই-জান্নাত তনু বলেন, আনোয়ারা বেগমসহ তার ৪টি সন্তানই সুস্থ আছে। যেহেতু বাচ্চাগুলো স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ওজনের তাই তাদের স্পেশাল কেয়ারের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

জামালপুর শিশু

Advertisement

আরও পড়ুন

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম