Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুলনায় বন্ধুদের সামনে যুবককে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০২:২৪ পিএম

খুলনায় বন্ধুদের সামনে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

Advertisement

খুলনার খালিশপুর উপজেলায় বন্ধুদের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হাসিব (২২)। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হাসিব খালিশপুরের তৈয়েবা কলোনির হাবিবুর রহমানের ছেলে। তিনি খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগকর্মী বলে জানা গেছে।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাত ১০টার দিকে উপজেলার লাল হাসপাতালের সামনে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের ওপর হামলা চালায়।

তাদের ধারালো দায়ের কোপে হাসিব ঘটনাস্থলে নিহত এবং জোবায়ের (২৫) ও মো. রানা (২৫) নামে দুজন আহত হন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

খুলনা খুন ছাত্র বন্ধু

Advertisement

আরও পড়ুন

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

কক্সবাজারে রিসোর্টে ১০ পর্যটকের মৃত্যু আনন্দের ভ্রমণ আগুনে শেষ

আনন্দের ভ্রমণ আগুনে শেষ

খোঁজ নেই নাহিদসহ পরিবারের, নেই হতাহতদের তালিকা

খোঁজ নেই নাহিদসহ পরিবারের, নেই হতাহতদের  তালিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম