Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটির শপথ

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ১১:৪৩ এএম

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটির শপথ

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির ২০২০-২২ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা এবং ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি প্রভাষক আবুবকর সিদ্দিক আকন্দ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান।

এ সময় আনুষ্ঠানিক শপথগ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ (যুগান্তর), সহসভাপতি তাজুল ইসলাম সানি (দৈনিক একুশে সংবাদ), সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান (দৈনিক আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (দৈনিক বর্তমান), সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ), কোষাধ্যক্ষ সাইফুল আলম সুমন (দৈনিক আমার বার্তা), দফতর সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম শেখ (দৈনিক মুক্ত খবর), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালেক (সিনে বাংলা টেলিভিশন), ধর্মবিষয়ক সম্পাদক এসএম জহিরুল ইসলাম (দৈনিক নবচেতনা), কার্যনির্বাহী সদস্যরা মোক্তার হোসেন (দৈনিক গণমুক্তি), আনিসুর রহমান শামীম (দৈনিক আজকের সংবাদ) এবং রাকিবুল হাসান আকন্দ (দৈনিক শিরোমনি)।

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, দফতর সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন ও আনিসুর রহমান শামীম প্রমুখ। পরে মোনাজাত ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে সবার মঙ্গল কামনা করা হয়।  

উল্লেখ্য, গত ১৪ আগস্ট শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

Advertisement

গাজীপুর শপথ শ্রীপুর কমিটি

Advertisement

আরও পড়ুন

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম