পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১
Advertisement
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারকালে ২১৫ কেজি ওজনের একটি মূল্যবান প্রাচীন কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট-২০ বিজিবি।
এ সময় কৃষ্ণ চন্দ্র (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা পাথরের সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রোববার গভীর রাতে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রাচীন মূল্যবান কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয় এবং উদ্ধারকৃত কষ্টিপাথরটি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
