Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল

টিকিট সরকারি, ওষুধ কিনতে হবে চিকিৎসকের ফার্মেসি থেকে

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ১০:২৮ পিএম

টিকিট সরকারি, ওষুধ কিনতে হবে চিকিৎসকের ফার্মেসি থেকে

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে হোমিওপ্যাথিক বিভাগ রয়েছে। সরকারিভাবে চিকিৎসাসেবা বিনামূল্যে রোগীদের দিতে হবে।

মাত্র ৫ টাকার বিনিময়ে চিকিৎসার পাশাপাশি এই বিভাগ থেকেই সরকারি ওষুধ সরবরাহ করার নিয়ম রয়েছে। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. লিটন চৌধুরী অধিকাংশ ওষুধ তার নিজস্ব ফার্মেসি থেকে নিতে রোগীদের প্রতিনিয়ত বাধ্য করছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচতলায় ১০৪নং কক্ষের সামনে রোগীর ভিড়। কক্ষের ভেতরে রোগী দেখছেন হোমিওপ্যাথিক চিকিৎসক লিটন চৌধুরী।

চিকিৎসককে দেখানো একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, হোমিওপ্যাথিক চিকিৎসক লিটন চৌধুরী তাদের দেখে কিছু ওষুধ হাসপাতাল থেকে দিয়েছেন। পাশাপাশি একই প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিয়ে বলেছেন, জেলা শহরের কালাইশ্রীপাড়ার ‘মা মেডিকেল কেয়ার’ থেকে ওষুধগুলো ক্রয় করতে।

কয়েকজন পুরাতন রোগী জানান, তারা ইতোপূর্বে এই কক্ষে হোমিওপ্যাথিক চিকিৎসককে দেখিয়েছেন। চিকিৎসকের বলা ওই দোকানে গেলে ৬০০ টাকা থেকে হাজার টাকার ওষুধ কিনতে হয়। চিকিৎসক লেখায় ওষুধগুলো বাধ্য হয়ে কিনতে হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের হোমিওপ্যাথিক চিকিৎসক লিটন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ওষুধের দোকানটি আমার নয়। আমি সেখানে বিকালে বসি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, হাসপাতালে যে ওষুধ তা দেবেন। অন্য কোনো নির্দিষ্ট স্থানের কথা বলার নিয়ম নেই।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া

Advertisement

আরও পড়ুন

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম