Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১১:৩৮ এএম

ফরিদপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত

ছবি: যুগান্তর

Advertisement

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার ভোরে উপজেলার হাওলীকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শামিম (২২) ও রাকিব (২০) দুই ভাই। তারা ওই গ্রামের গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী জানান, শামিম ও রাকিব গ্রামের পাশের বিলে মাছ ধরার জাল পাততে যান। সেখানে স্থানীয় আবদুর ছাত্তারের ছেলে জামাল ও আফজাল নামে দুই ব্যক্তি তাদের জাল বিল থেকে উঠিয়ে ফেলে দেন। এ ঘটনা কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ সময় দুই ভাইকে কুপিয়ে জখম করা হলে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, পরিবেশ আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

ফরিদপুর সংঘর্ষ নিহত ভাই

Advertisement

আরও পড়ুন

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

সাজেকে অবরোধ ঘিরে উত্তেজনা, ধাওয়া-পালটা ধাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম