Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল, সদস্য সচিব সৈকত

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১১:০৯ পিএম

রংপুরে জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল, সদস্য সচিব সৈকত

Advertisement

জাতীয় ছাত্রসমাজ রংপুর জেলা শাখার পূর্বের সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রস্তুতি কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশনা মতে জাতীয় ছাত্রসমাজের পূর্বের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাতিল করা হয়।

পূর্বের কমিটিতে সভাপতি ইব্রাহীম খান জুয়েল ও সাধারণ সম্পাদক আল মামুন ছিলেন। রোববার গঠনতন্ত্রের সাংগঠনিক ক্ষমতায় জাতীয় ছাত্রসমাজ রংপুর জেলা শাখার পূর্বের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে আগামী ৯০ দিনের মধ্যে জেলা সম্মেলন করার শর্তে আরিফুল ইসলামকে আহ্বায়ক, সোবহান মুজিব বিদ্যুৎ, আশিকুজ্জামান আসলাম, আল আমিন সুমন, শানিনুর রহমান শাহিন, নেয়ামুল সারওয়ার আসিফ, নুরুল হুদা নাহিদ, মুহিন সরকার, টগর কুমার ঘোষ, সামিউল রহমান শুভ, রাকিব রিংকু, কাওছার আহমেদ, নুরনবী ইসলাম রানা, ইসমাইল হোসেন, আসাদুজ্জামান টিটুকে যুগ্ম আহবায়ক ও সালিউর রহমান সৈকতকে সদস্য সচিব করে ৯১ সদস্যবিশিষ্ট জেলা জাতীয় ছাত্রসমাজ সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছে। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এদিকে নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করায় রংপুর জেলা ছাত্রসমাজের উদ্যোগে নগরীতে আনন্দ শোভাযাত্রা হয়েছে। রোববার রাতে সেন্ট্রাল রোডের জাতীয় পার্টি কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হয়।

পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাককে ফুলেল শুভেচ্ছা জানান নতুন আহ্বায়ক ও সদস্য সচিবসহ নতুন কমিটির নেতাকর্মীরা।

Advertisement

রংপুর

Advertisement

আরও পড়ুন

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম