Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লোহাগড়ায় অস্ত্র তৈরি, যুবক আটক

Advertisement

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০৭:৩৪ পিএম

লোহাগড়ায় অস্ত্র তৈরি, যুবক আটক

Advertisement

নড়াইলের লোহাগড়ায় এক যুবককে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে মঙ্গলবার বিকালে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেছে।

লোহাগড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এক ভাড়াবাড়িতে কামাল শেখ (৩৫) নামে এক যুবক দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি করে আসছিল। সে উপজেলার মহিষাপাড়া গ্রামের মৃত মুজিবর শেখের ছেলে।

মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোহাগড়া থানার এসআই শাফায়েতের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কামাল শেখকে দেশীয় অস্ত্র বানানোর সময় হাতেনাতে আটক করে। এ সময় দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম ৮টি লম্বা ও ৮টি গোল ব্যারেল পুলিশ উদ্ধার করে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, আটককৃত কামাল শেখের সঙ্গে অস্ত্র তৈরির কাজে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে। কামাল শেখকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

নড়াইল

Advertisement

আরও পড়ুন

পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুলিশ হেফাজতে যুবক

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুলিশ হেফাজতে যুবক

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম