বাঘায় চাঁদাবাজির মামলায় যুবক গ্রেফতার
Advertisement
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১০:০০ পিএম
রাজশাহী
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় চাঁদাবাজির মামলায় রাব্বি হোসেন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বাঘাবাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাব্বি বাঘা পৌরসভার নারায়ণপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
জানা যায়, গত ১৮ আগস্ট বিকাল ৪টার দিকে বাঘা মাজার এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুদ রানা তিলুর ছেলে মাহমুদুল হাসান রিফাত বাড়ি ফিরছিল। এ সময় রাব্বি হোসেন, মোহন আলী ও রুহুল আমিন তার পথরোধ রোধ করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। এই চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তাকে এ সময় মারধর করা হয়।
বিষয়টি তার বাবা মাসুদ রানা তিলুকে অবগত করা হলে তিনি বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, চাঁদাবাজির মামলায় রাব্বিকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
