Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

Advertisement

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

ছবি: সংগৃহীত

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায় সহযোগিতা ও আর্থিক লেনদেনের অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) চন্ডিপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. কাউছার পাটোয়ারী স্বাক্ষরিত পৃথক নোটিশে তিন নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে এ ব্যবস্থা নেওয়া হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন—চন্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান (মনা) এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

দলীয় সূত্র ও শোকজ নোটিশ থেকে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ফোনের কথোপকথনে রবিন নামে এক ব্যক্তির সঙ্গে মাদক ব্যবসা পরিচালনায় সহযোগিতা ও আর্থিক লেনদেনের বিষয় উঠে আসে। এ ঘটনায় দলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।

নোটিশে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই কেন তাদের দলের সব পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোয়েব পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. মুরশিদের রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামালের যৌথ সিদ্ধান্ত ও নির্দেশক্রমে নোটিশগুলো দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নোটিশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর জেলা বিএনপি এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে শোকজ পাওয়া তিনজনকে মোবাইলে কল করা হলেও কেউ রিসিভ করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

বালু উত্তোলনের প্রতিবাদ বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত ওসির আবেগঘন পোস্ট, সমালোচনার ঝড়

বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত ওসির আবেগঘন পোস্ট, সমালোচনার ঝড়

রাজবাড়ী বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

রাজবাড়ী বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’

রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’

আ.লীগ ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক হোন

অধ্যাপক নার্গিস আ.লীগ ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক হোন

আরও পড়ুন

শিবচরে মরণফাঁদ রেললাইন: ২ বছরেই ৩ ডজন প্রাণহানি

শিবচরে মরণফাঁদ রেললাইন: ২ বছরেই ৩ ডজন প্রাণহানি

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম