Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

Advertisement

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম

স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চীনা প্রকৌশলী জেংলিং হংয়ের মৃত্যু হয়। এর আগে অন্য দুজনের মৃত্যু হয়। 

জেংলিং হং ছাড়া অন্য নিহতরা হলেন- শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)। তাদের মধ্যে শরিফুল ইসলাম ও জেংলিং হং ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং মনির হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

কারখানা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর দুপুরে ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে আশঙ্কাজনক শরিফুল ও জেংলিং হংকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন শরিফুলের মৃত্যু হয়। একই দিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামের মনির হোসেন (২৭)।

দুর্ঘটনায় দগ্ধ অপর শ্রমিক জুয়েল (৩৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

শরিফুল (২৭) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলা ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মো. সেলিম। শরিফুলের দুটি ছোট সন্তান রয়েছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চীনা প্রকৌশলী জেংলিং হংকে দেখতে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি রোগীর স্বজনদের আশ্বস্ত করে জানান, ইনস্টিটিউটেই তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ২৮ সেপ্টেম্বরের দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে চীনা প্রকৌশলীসহ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২

আরও পড়ুন

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম