Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বালু উত্তোলনের প্রতিবাদ

বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পিএম

বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

Advertisement

গ্রামের রাস্তা নষ্ট করে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় জয়পুরহাটের আক্কেলপুরে এক বিএনপিনেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে জিয়া পরিষদের এক নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইর গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। আহত দম্পতি ও অভিযুক্ত জিয়া পরিষদ নেতা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

হাসপাতালে ভর্তি ব্যক্তিরা হলেন রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন আলম, তার স্ত্রী মাহবুবা খাতুন এবং অভিযুক্ত উপজেলা জিয়া পরিষদের নেতা আতিয়ার রহমান সুমন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ফসলি জমি থেকে ট্রাক্টরে মাটি ও বালু পরিবহণ করা হচ্ছিল। এর প্রতিবাদ করেন বিএনপিনেতা আলমগীর হোসেন। বিষয়টি তিনি দলীয় নেতাদেরও জানান। বিরোধ মীমাংসায় ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলামের মধ্যস্থতায় দুই পক্ষকে নিয়ে সালিশ বৈঠকের কথা ছিল।

তবে বৈঠকের আগের রাতে রোয়াইর বাজারে আলমগীরের সঙ্গে আতিয়ারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলমগীর ও তাকে রক্ষা করতে এগিয়ে আসা স্ত্রী মাহবুবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।

আলমগীর হোসেনের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে সোচ্চার হওয়া এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আতিয়ার রহমান আমাদের ওপর হামলা চালিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আতিয়ার রহমান বলেন, আমি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। আলমগীর হোসেন এলাকায় মাদকের কারবারে যুক্ত। এর প্রতিবাদ করায় উল্টো তিনিই শুক্রবার রাতে আমার ওপর হামলা চালিয়েছেন।

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ তৈরি হয়েছিল। শনিবার বিষয়টি নিয়ে বসার কথা থাকলেও তার আগেই রাতে তারা সংঘাতে জড়িয়ে পড়েন।

আক্কেলপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত ওসির আবেগঘন পোস্ট, সমালোচনার ঝড়

বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত ওসির আবেগঘন পোস্ট, সমালোচনার ঝড়

রাজবাড়ী বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

রাজবাড়ী বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’

রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’

রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব

রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব

আ.লীগ ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক হোন

অধ্যাপক নার্গিস আ.লীগ ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক হোন

আরও পড়ুন

‘মাদক কারবারির বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ পোস্ট, পরে নিজের বাড়িতেই আগুন

‘মাদক কারবারির বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ পোস্ট, পরে নিজের বাড়িতেই আগুন

ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের সঙ্গে অনশন করা সেই ৮০ বছরের বৃদ্ধার বিয়ে

৭০ বছরের বৃদ্ধের সঙ্গে অনশন করা সেই ৮০ বছরের বৃদ্ধার বিয়ে

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম