Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মান্দায় ঋণের চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০৩:০৭ পিএম

মান্দায় ঋণের চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

ফাইল ছবি

Advertisement

নওগাঁর মান্দা উপজেলায় শ্যামল দত্ত (৫৬) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

পরিবারের দাবি, তিনি ঋণের চাপ সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। নিহত শ্যামল দত্ত উপজেলার গণেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মৃত রামখণ্ডের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শ্যামল দত্ত অনেক ঋণগ্রস্ত ছিলেন। এলাকার বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৪০-৫০ হাজার টাকা নেন। পাওনাদাররা তাকে বিভিন্নভাবে চাপ দিতেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্যামল দত্ত নিজ বাড়িতে সবার অগোচরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন সকাল ১০টায় তার মৃত্যু হয়।

মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Advertisement

নওগাঁ মান্দা ঋণ মৃত্যু

Advertisement

আরও পড়ুন

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম