Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফাঁকা বাসে হেলপারের গলাকাটা লাশ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০৯:৪৮ পিএম

ফাঁকা বাসে হেলপারের গলাকাটা লাশ

Advertisement

রাজশাহী মহানগরীতে একটি ফাঁকা বাসে হেলপারের গলাকাটা লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাসে লাশ থাকার খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহত ব্যক্তির নাম মনি (২২)। নগরীর হাজরাপুকুর ডাবতলা এলাকায় তার বাড়ি। বাবার নাম দিলীপ দাস। মনি বাসের হেলপার ছিলেন। বাসটির নাম ‘আরপি চ্যালেঞ্জার’। চার দিন ধরে বাসটি মহানগরীর খানকা শরীফের মোড় এলাকার একটি গ্যারেজে ছিল।

মহানগরীর শাহমখদুম থানার এসআই আমিনুল ইসলাম জানান, চার দিন আগে বাসটি এখানে রাখা হয়। এরপর প্রতি রাতে হেলপার মনি বাসে এসে থাকতেন। এরপর সকালে চলে যেতেন।
বুধবার রাতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান বলেন, বাসের মালিক-চালক সবাই আছেন। তাদের সঙ্গে কথা বলে হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।

Advertisement

রাজশাহী

Advertisement

আরও পড়ুন

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১১৭২

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম