Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই যুবকের পায়ুপথে ৩২৮০ পিস ইয়াবা!

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০৯:৫৩ পিএম

দুই যুবকের পায়ুপথে ৩২৮০ পিস ইয়াবা!

Advertisement

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ হাজার ২৮০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের পায়ুপথ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার রাতে উপজেলার চৌরাস্তা মোড় থেকে বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা বেলসাড়া গ্রামের মিজানুর রহমান (৩৮) ও একই গ্রামের তরিকুল ইসলামকে (২০) গ্রেফতার করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে বিশেষ কায়দায় বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দূরপাল্লার বাসে করে মিজান ও তরিকুল বালিয়াডাঙ্গীতে এসে নামে। চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে জেরা করে। এক পর্যায়ে তারা স্বীকার করে তাদের পায়ুপথে ছোট ছোট পুটলি বানিয়ে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট ঢোকানো হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, স্থানীয় চিকিৎসকের সহায়তায় গ্রেফতারকৃত দুই যুবকের পায়ুপথ থেকে ৭টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। এতে ৩ হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল। বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি জানান।

Advertisement

ঠাকুরগাঁও

Advertisement

আরও পড়ুন

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম