Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভ্যান, সেলাই মেশিন ও ছাগল উপহার দিল বিজিবি

Advertisement

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ০৫:৫৬ পিএম

ভ্যান, সেলাই মেশিন ও ছাগল উপহার দিল বিজিবি

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বৈদ্যুতিক ভ্যান, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে আনুষ্ঠাকিভাবে তাদের হাতে ওইসব সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিন মাসুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক।

অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে একজনকে একটি বৈদ্যুতিক ভ্যান দেয়া হয়। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে দুই পরিবারকে দুটি সেলাই মেশিন ও আরও ২ পরিবারকে দুটি করে ৪টি ছাগল দেয়া হয়।

অনুষ্ঠানে বিজিবির সেক্টর কমান্ডার বলেন, সীমান্তের নিম্ন আয়ের মানুষকে সঠিকভাবে আয়ের ব্যবস্থা করে দিয়ে সীমান্তে চোরাচালান কমে আসবে। তিনি অর্থায়নের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

Advertisement

শিবগঞ্জ বিজিবি

Advertisement

আরও পড়ুন

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামী ফোন দিলেন ৯৯৯-এ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামী ফোন দিলেন ৯৯৯-এ

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম