Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এবার স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা 

Advertisement

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪১ পিএম

এবার স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা 

Advertisement

বরিশালে এবার স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেছেন এক স্বামী। সোমবার বিকালে গৌরনদী উপজেলার সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (গৌরনদী) মামলাটি দায়ের করেন। 

বিচারক মওদুদ আহমেদ মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, ৩ বছর আগে জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ চড়াইলকান্দি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে নার্গিস আক্তারের বিয়ে হয়। বিয়ের পর নার্গিস ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তার স্বামীর কাছে নগদ টাকা ও জমি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে।

সর্বশেষ ঈদুল আজহার সময় নার্গিস ঈদ উদযাপনের জন্য তার বাবার বাড়িতে যায়। এরপর আর ফিরে আসেনি। গত ১৪ আগস্ট সিরাজুল তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে আনতে গেলে স্ত্রী নার্গিস ও তার দুই ভাই নগদ এক লাখ টাকা ও ১০ শতাংশ জমি লিখে দেয়ার দাবি করে। নগদ টাকা ও জমি না লিখে দিলে আর তার সঙ্গে ঘর-সংসার করবে না বলে তাকে জানায়।

এ সময় তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং ভয়ভীতি দেখায়। এরপর সিরাজুল সোমবার বাদী হয়ে স্ত্রী ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। 

আদালতের বিচারক মওদুদ আহমেদ পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
 

Advertisement

বরিশাল মামলা

Advertisement

আরও পড়ুন

গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন

নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন

গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম