Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিশুদ্ধ পানি সরবরাহে ভারতের সঙ্গে গাজীপুর সিটির চুক্তি

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:১২ পিএম

বিশুদ্ধ পানি সরবরাহে ভারতের সঙ্গে গাজীপুর সিটির চুক্তি

Advertisement

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সারফেস ওয়াটার রিটেনশন পন্ড, ট্রিটমেন্ট প্লান্টসহ একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্প নির্মাণের জন্য ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম ও ভারতীয় ইআইসি কোম্পানির পক্ষে কোম্পানির প্রোপাইটর আবু যায়েদ মাহমুদ এ চুক্তিতে স্বাক্ষর করেন।

মঙ্গলবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ভারতের ওআইএন আয়ন এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র ম্যানেজার দেবাশীষ সরকার, ওওয়াইএন ইন্ডিয়া লিমিটেডের টেকনিক্যাল অ্যাডভাইজার মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকাটি জনবহুল একটি নতুন শহর। সেই হিসেবে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রাথমিকভাবে ভারতের একটি কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এজন্য দেড় বিলিয়ন অর্থ এখানে লাগবে। আমরা দ্রুত কাজটি শুরু করতে চাই। যদি আমরা কাজটি করতে পারি তবে তিন থেকে চার লাখ পরিবার পানি সাপ্লাই পাবে।

Advertisement

গাজীপুর

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

পাহাড়ে অবরোধ ঘিরে গোলাগুলি থমথমে সাজেক পর্যটনে ধস

থমথমে সাজেক পর্যটনে ধস

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম