Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাধবপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৩ পিএম

মাধবপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি কোম্পানির নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনির হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

মনির হোসেন উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুসাইল গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, উপজেলার হরিতলা এলাকার নির্মিত বাদশা কোম্পানির নির্মাণাধীন একটি কোয়াটারে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন মনির হোসেন।

বৃহস্পতিবার সকালে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ভবন থেকে মাটিতে পড়ে যান তিনি। এ সময় অন্যান্য শ্রমিক তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন এ সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মাধবপুর শ্রমিক মৃত্যু লাশ

Advertisement

আরও পড়ুন

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামী ফোন দিলেন ৯৯৯-এ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামী ফোন দিলেন ৯৯৯-এ

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম