Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বড়লেখায় মেধাবী স্কুলছাত্রী মেয়েকে বাঁচাতে বাবার আকুতি

Advertisement

Icon

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) থেকে

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮ পিএম

বড়লেখায় মেধাবী স্কুলছাত্রী মেয়েকে বাঁচাতে বাবার আকুতি

বড়লেখা

Advertisement

আব্দুস সালামের অভাবের সংসার। কোনোমতে ঝালমুড়ি-আচার বিক্রি করেই চলছিল সংসারের চাকা। কিন্তু করোনা ভাইরাসের কারণে সালামের ঝালমুড়ি-আচার বিক্রি বন্ধ রয়েছে। এই অবস্থায় পরিবার নিয়ে কোনোমতে দিন চলছিল সালামের। কিন্তু হঠাৎ করেই যেন সালামের মাথায় আকাশ ভেঙে পড়লো। তার ছোট মেয়ে মেধাবী স্কুলছাত্রী ছাদিয়া আক্তারের (১৫) হার্টের ভাল্ব নষ্ট হয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, ছাদিয়াকে বাঁচাতে প্রয়োজন ৬ লাখ টাকা। কিন্তু যেখানে দুবেলা দু’মোঠো খেয়ে-পরে বেঁচে থাকাই কঠিন, সেখানে মেয়েকে বাঁচাতে ৬ লাখ টাকা কোথায় পাবেন আব্দুস সালাম? এই অবস্থায় চোঁখে-মুখে অন্ধকার দেখছেন তিনি। অর্থেন অভাবে তিনি মেয়েকে হাসপাতালেও ভর্তি করতে পারছেন না। তাই মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন।

জানা গেছে, উপজেলার পানিধারের বাসিন্দা ঝালমুড়ি-আচার বিক্রেতা আব্দুস সালামের মেয়ে নারীশিক্ষা স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছাদিয়া আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে পরীক্ষা-নীরিক্ষা করে চিকিৎসকরা জানান ছাদিয়ার হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসায় প্রয়োজন ৬ লাখ টাকা। কিন্তু দরিদ্র সালামের পক্ষে ৬ লাখ টাকা যোগাড় করা সম্ভব নয়।

আব্দুস সালাম বলেন, এমনিতে অভাবের সংসার। ঝালমুড়ি-আচার বিক্রি করে কোনোমতে পরিবার চলছিল। করোনাভাইরাসের কারণে এখন তাও বন্ধ রয়েছে। আয়-রোজগার নেই। কোনোমতে বেঁচে আছি। অভাবের মধ্যে মেয়ের হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা বলছেন, বাঁচাতে হলে ৬ লাখ টাকা লাগবে। কিন্তু আমি এত টাকা কোথায় পাব? সমাজের বিত্তবানরা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো আমার মেয়ের চিকিৎসা করাতে পারব।
 

Advertisement

সাহায্য ছাত্রী

Advertisement

আরও পড়ুন

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

এইচএসসির ফলাফল মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সানি গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সানি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম