Logo
Logo
×

Advertisement

জাতীয়

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

রংপুরে বক্তব্য দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: যুগান্তর

Advertisement

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সঙ্গে যুক্ত অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন বিভাগ কাজ করছে, পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ও নিজস্বভাবে কাজ করছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থাকে জবাবদিহির আওতায় আনতে চায় সরকার।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর আবু সাঈদ স্টেডিয়ামে রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাসব্যাপী নারী ও পুরুষদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকে ১৫টি ইভেন্টের বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা করা হবে। জেলা ক্রীড়া সংস্থাগুলো বছরজুড়ে এসব ইভেন্ট বাস্তবায়ন করবে। খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। রংপুর স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপি ছাড়াও দেশের অন্যান্য স্থানেও বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ ও আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে, তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং খেলাধুলার কার্যক্রমকে আরও গতিশীল করা। এ ছাড়া জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলার উপযোগী করা হবে, যাতে সেখান থেকে মানসম্মত খেলোয়াড় তৈরি হতে পারে। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের আটটি বিভাগের স্টেডিয়াম পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হবে। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। রংপুরে একটি বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা যায় কিনা- সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যেই ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত হ্যান্ডবল ও ভলিবল খেলোয়াড়দের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে তিনি রংপুর আবু সাঈদ স্টেডিয়াম ও রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী ডন, ক্রীড়া সংগঠক মঞ্জুর রহমান আজাদ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সাবেক খেলোয়াড়সহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে: প্রতিমন্ত্রী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে: প্রতিমন্ত্রী

পল্লবীর প্রতিটি পাড়া-মহল্লায় স্পোর্টিং ক্লাব গড়ার ঘোষণা আমিনুল হকের

পল্লবীর প্রতিটি পাড়া-মহল্লায় স্পোর্টিং ক্লাব গড়ার ঘোষণা আমিনুল হকের

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ হবে

ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ হবে

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী

আরও পড়ুন

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

তাহসিফের মৃত্যু: যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

তাহসিফের মৃত্যু: যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

শিক্ষা বলতে শুধু পুঁথিগত শিক্ষা না, নীতিগত শিক্ষা: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা বলতে শুধু পুঁথিগত শিক্ষা না, নীতিগত শিক্ষা: শিক্ষা প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম