Logo
Logo
×

Advertisement

জাতীয়

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে তাকে অবসরে পাঠানোর বিষয়টি জানা যায়।

Advertisement

পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে সহকারী পুলিশ সুপার কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে তাকে অবসরে পাঠানোর বিষয়টি জানা যায়।

কাজী মিজানুর রহমান সিআইডির দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। এর আগে ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভাগীয় মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার আদালতের পর্যবেক্ষণেও তাদের স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে আসে বলে বিভাগীয় নথির সারসংক্ষেপে উল্লেখ রয়েছে। 

একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিভাগীয় তদন্তে উল্লেখ করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়।

বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির ২৫ অক্টোবরের অনুমোদনের পর এ আদেশ জারি করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাজারীবাগে পুলিশের ওপর হামলা-ভাঙচুর, গ্রেফতার ৫

হাজারীবাগে পুলিশের ওপর হামলা-ভাঙচুর, গ্রেফতার ৫

সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

‎একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

‎একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড

অনৈতিক সুবিধা গ্রহণ খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজড

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজড

আরও পড়ুন

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

তাহসিফের মৃত্যু: যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

তাহসিফের মৃত্যু: যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

শিক্ষা বলতে শুধু পুঁথিগত শিক্ষা না, নীতিগত শিক্ষা: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা বলতে শুধু পুঁথিগত শিক্ষা না, নীতিগত শিক্ষা: শিক্ষা প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম